মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছে আওয়ামী লীগ। নৌকা মার্কাই মানুষের জীবন মান উন্নত করেছে

দেশের প্রতিটি জেলার উন্নয়ন করাই সরকারের লক্ষ্য। মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছে আওয়ামী লীগ। নৌকা মার্কাই মানুষের জীবন মান উন্নত করেছে।আগামী ৭ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে সবাইকে সকালবেলা ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুরে রংপুরের তারাগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে নির্বাচনী জনসভায় দেওয়া বক্তব্যে তিনি এ আহ্বান জানান।আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, আপনাদের কাছে আমার অনুরোধ, আগামী ৭ জানুয়ারি নির্বাচন। এই নির্বাচনে একেবারে সকালবেলা উঠে যারা ভোটার তাদের নিয়ে সবাই ভোটকেন্দ্রে যাবেন।

আওয়ামী লীগের নৌকা মার্কায় ভোট চেয়ে তিনি বলেন, এ নৌকা মার্কা আপনাদের জীবনমান উন্নত করেছে। কাজেই আগামী নির্বাচনে আপনারা নৌকা মার্কায় ভোট দিয়ে আপনাদের সেবা করার আরেকটিবার সুযোগ আমাদের দেবেন, যাতে আপনাদের প্রত্যেকের জীবন উন্নত-সমৃদ্ধ করে দিতে পারি।

শেখ হাসিনা বলেন, নৌকা মার্কা নূহ নবীর নৌকা, সেই মহাপ্লাবনে মানুষকে বাঁচিয়েছিল। এ নৌকা মার্কায় ভোট দিয়ে আপনারা স্বাধীনতা পেয়েছেন। এই নৌকা মার্কায় ভোট দিয়ে আজকে উত্তরবঙ্গ মঙ্গামুক্ত হয়েছে। এখন আর মঙ্গাপীড়িত এলাকা নেই, মঙ্গা থেকে মুক্ত হয়ে এখন উন্নয়নের সুবাতাস বইছে।

বঙ্গবন্ধুকন্যা বলেন, একটা কথা মনে রাখবেন, বাবা-মা-ভাই সব হারিয়েছি। রিক্ত-নিঃস্ব আমি, আমার তো হারাবারও কিছু নেই, পাওয়ারও কিছু নেই। কিন্তু আপনারা ভালো থাকুন, আপনাদের জীবন সুন্দর হোক, আপনাদের ছেলেমেয়েরা বংশ পরম্পরায় সুন্দর জীবন পাক সেটাই আমার লক্ষ্য।

ভূমিহীন-গৃহহীনদের বিনা পয়সার ঘরবাড়ি তৈরি করে দেওয়াসহ আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়নকাজের কথা তুলে ধরে টানা তিনবারের প্রধানমন্ত্রী বলেন, আপনারা নৌকা মার্কায় ভোট দিয়েছেন, আমরা আপনাদের সেবা দিচ্ছি। এটা হচ্ছে জাতির পিতার স্বপ্ন, সেই স্বপ্ন আমরা পূরণ করে দিচ্ছি।

শেখ হাসিনা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেশে কোনো মানুষ অবহেলিত থাকবে না। এটাই আমার কথা, আর সেভাবেই আমরা কাজ করে যাচ্ছি।

তিনি বলেন, আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই, আজকে আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি। সেটাকে ধরে রেখে এই বাংলাদেশকে আমরা উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে চাই। একমাত্র নৌকা মার্কা ক্ষমতায় থাকলেই এদেশের উন্নতি হবে।বক্তব্য শেষে শেখ হাসিনা তারাগঞ্জে আওয়ামী লীগের দলীয় প্রার্থী আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী ডিউককে পরিচয় করিয়ে দিয়ে ভোটারদের কাছে তার জন্য ভোট চান। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানা।
নির্বাচনী জনসভায় যোগ দিতে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা থেকে রংপুর পৌঁছেছেন সকালে। গণভবন থেকে সকাল সোয়া ১০টার দিকে রওনা দেন তিনি। এর আগে বেলা ১১টার দিকে উড়োজাহাজে সৈয়দপুর বিমানবন্দরে এসে পৌঁছান প্রধানমন্ত্রী। সৈয়দপুর থেকে সড়কপথে রংপুরের তারাগঞ্জ আসেন তিনি। এখানকার জনসভায় যোগদান শেষে মিঠাপুকুর যাবেন শেখ হাসিনা।

সেখানে একটি পথসভায় যোগ দিয়ে স্বামী পরমাণু বিজ্ঞানী এমএ ওয়াজেদ মিয়ার গ্রামের বাড়ি পীরগঞ্জের লালদীঘি ফতেহপুর যাবেন তিনি। ফতেহপুরে স্বামীর কবর জিয়ারত করবেন এবং নিকটাত্মীয়দের সঙ্গে কুশল বিনিময় করে সময় কাটাবেন তিনি।সবশেষে বিকেলে পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেবেন আওয়ামী লীগ সভাপতি।
রংপুর,মঙ্গলবার ২৬ ডিসেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» কলাপাড়ায় খালের বাঁধ অপসারণ, রক্ষা পেল গোলগাছে বাগান

» আগারগাঁওয়ে বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

» জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করেছেন স্বাস্থ্যমন্ত্রী

» রামপুরায় ছাদের কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলিকরে ২ জনকে হত্যা: সাবেক ডিএমপি কমিশনারসহ ৩ পুলিশের মৃত্যুদণ্ড

» জর্ডানকে ৩-১ গোলের ব্যবধানে গুঁড়িয়ে দিয়ে গ্রুপ পর্বে নিজেদের অপরাজেয় যাত্রা ধরে রাখল আর্জেন্টিনা

» তরুণরাই আগামী দিনে দেশের চলচ্চিত্র, টেলিভিশন ও ডিজিটাল কনটেন্টকে আন্তর্জাতিক পর্যায়ে নতুন উচ্চতায় নিয়ে যাবে-ডাঃ জাহেদ উর রহমান

» কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : রবিবার, ২৮ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছে আওয়ামী লীগ। নৌকা মার্কাই মানুষের জীবন মান উন্নত করেছে

দেশের প্রতিটি জেলার উন্নয়ন করাই সরকারের লক্ষ্য। মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছে আওয়ামী লীগ। নৌকা মার্কাই মানুষের জীবন মান উন্নত করেছে।আগামী ৭ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে সবাইকে সকালবেলা ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুরে রংপুরের তারাগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে নির্বাচনী জনসভায় দেওয়া বক্তব্যে তিনি এ আহ্বান জানান।আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, আপনাদের কাছে আমার অনুরোধ, আগামী ৭ জানুয়ারি নির্বাচন। এই নির্বাচনে একেবারে সকালবেলা উঠে যারা ভোটার তাদের নিয়ে সবাই ভোটকেন্দ্রে যাবেন।

আওয়ামী লীগের নৌকা মার্কায় ভোট চেয়ে তিনি বলেন, এ নৌকা মার্কা আপনাদের জীবনমান উন্নত করেছে। কাজেই আগামী নির্বাচনে আপনারা নৌকা মার্কায় ভোট দিয়ে আপনাদের সেবা করার আরেকটিবার সুযোগ আমাদের দেবেন, যাতে আপনাদের প্রত্যেকের জীবন উন্নত-সমৃদ্ধ করে দিতে পারি।

শেখ হাসিনা বলেন, নৌকা মার্কা নূহ নবীর নৌকা, সেই মহাপ্লাবনে মানুষকে বাঁচিয়েছিল। এ নৌকা মার্কায় ভোট দিয়ে আপনারা স্বাধীনতা পেয়েছেন। এই নৌকা মার্কায় ভোট দিয়ে আজকে উত্তরবঙ্গ মঙ্গামুক্ত হয়েছে। এখন আর মঙ্গাপীড়িত এলাকা নেই, মঙ্গা থেকে মুক্ত হয়ে এখন উন্নয়নের সুবাতাস বইছে।

বঙ্গবন্ধুকন্যা বলেন, একটা কথা মনে রাখবেন, বাবা-মা-ভাই সব হারিয়েছি। রিক্ত-নিঃস্ব আমি, আমার তো হারাবারও কিছু নেই, পাওয়ারও কিছু নেই। কিন্তু আপনারা ভালো থাকুন, আপনাদের জীবন সুন্দর হোক, আপনাদের ছেলেমেয়েরা বংশ পরম্পরায় সুন্দর জীবন পাক সেটাই আমার লক্ষ্য।

ভূমিহীন-গৃহহীনদের বিনা পয়সার ঘরবাড়ি তৈরি করে দেওয়াসহ আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়নকাজের কথা তুলে ধরে টানা তিনবারের প্রধানমন্ত্রী বলেন, আপনারা নৌকা মার্কায় ভোট দিয়েছেন, আমরা আপনাদের সেবা দিচ্ছি। এটা হচ্ছে জাতির পিতার স্বপ্ন, সেই স্বপ্ন আমরা পূরণ করে দিচ্ছি।

শেখ হাসিনা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেশে কোনো মানুষ অবহেলিত থাকবে না। এটাই আমার কথা, আর সেভাবেই আমরা কাজ করে যাচ্ছি।

তিনি বলেন, আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই, আজকে আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি। সেটাকে ধরে রেখে এই বাংলাদেশকে আমরা উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে চাই। একমাত্র নৌকা মার্কা ক্ষমতায় থাকলেই এদেশের উন্নতি হবে।বক্তব্য শেষে শেখ হাসিনা তারাগঞ্জে আওয়ামী লীগের দলীয় প্রার্থী আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী ডিউককে পরিচয় করিয়ে দিয়ে ভোটারদের কাছে তার জন্য ভোট চান। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানা।
নির্বাচনী জনসভায় যোগ দিতে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা থেকে রংপুর পৌঁছেছেন সকালে। গণভবন থেকে সকাল সোয়া ১০টার দিকে রওনা দেন তিনি। এর আগে বেলা ১১টার দিকে উড়োজাহাজে সৈয়দপুর বিমানবন্দরে এসে পৌঁছান প্রধানমন্ত্রী। সৈয়দপুর থেকে সড়কপথে রংপুরের তারাগঞ্জ আসেন তিনি। এখানকার জনসভায় যোগদান শেষে মিঠাপুকুর যাবেন শেখ হাসিনা।

সেখানে একটি পথসভায় যোগ দিয়ে স্বামী পরমাণু বিজ্ঞানী এমএ ওয়াজেদ মিয়ার গ্রামের বাড়ি পীরগঞ্জের লালদীঘি ফতেহপুর যাবেন তিনি। ফতেহপুরে স্বামীর কবর জিয়ারত করবেন এবং নিকটাত্মীয়দের সঙ্গে কুশল বিনিময় করে সময় কাটাবেন তিনি।সবশেষে বিকেলে পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেবেন আওয়ামী লীগ সভাপতি।
রংপুর,মঙ্গলবার ২৬ ডিসেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock