নারায়ণগঞ্জ জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ ৪- আসনের এমপি একেএম শামীম ওসমানের সহধর্মিনী সালমা ওসমান লিপি বলেছেন, আমরা আমাদের ভোট দিব যে এলাকার উন্নয়নে কাজ করে তার জন্য, আমরা আমাদের সাহসিকতা নিয়ে ভোট কেন্দ্র যাব। এবং ভোট দিব নৌকা মার্কায়, কারন নৌকা মার্কা হচ্ছে স্বাধীনতার পক্ষের শক্তির মার্কা।
শনিবার (২৩ ডিসেম্বর) বিকালে সিদ্ধিরগঞ্জের মন্ডল পাড়া এলাকায় নারায়ণগঞ্জ জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি ও নাসিক ৬নং ওর্য়াডের সাবেক কাউন্সিলর সিরাজুল ইসলাম মন্ডলের আয়োজনে আওয়ামীলীগ মনোনীত নারায়ণগঞ্জ ৪- আসনের সংসদ সদস্য প্রর্থী একেএম শামীম ওসমানের পক্ষে উঠান বৈঠকে তিনি এ কথা বলেন।
এসময় তিনি আরো বলেন ভোটের অধিকার আদায় করতে গিয়ে আমাদের নারায়ণগঞ্জে ১৯টা ছেলে কে হত্যা করা
হয়েছে। তা হলে এই ভোট এতো সহজ ব্যপার না, আপনাদের কষ্ট আল্লাহ জানেন এবং আল্লাহর পরে আল্লাহর হুকুমে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তা দেখছেন, এবং দেখছেন বলেই ওনি (প্রধানমন্ত্রী) চ্যালেঞ্জ নিয়ে বাংলাদেশে পদ্মা সেতু করেছেন, এলিভেটেড এক্সপ্রেসওয়ে করেছেন, বাংলাদেশের আনাচে কানাচে উন্নয়ন করে বড়ে
দিয়েছেন,এবং ওনি (প্রধানমন্ত্রী) উন্নয়ন করতে চাচ্ছেন আরো বাংলাদেশ কে একটা উন্নয়ন শীলরাষ্ট্রে পরিনত করবেন বলে। আপনাদের ভাগ্য ফিরাবেন বলে।
আমরা যদি ভুলকরি তহলে সবচাইতে রড় ক্ষতি আমাদের হবে। সবচাইতে বড় ঠকা আমরা ঠকব। সেই ঠকাটা যেন আমরা না ঠকি এটাতে আপনাদের সচেতন থাকতে হবে। আপনাদের কাছে একটা অনুরোধ এই আগুন,সন্ত্রাস,
আপনাদের ভোটের মাধ্যমে বন্ধ হউক, ওরা চির দিনের জন্য বন্ধ হয়ে যাবে যদি আপনারা সচেতন থাকেন, যদি আপনার এলাকা কে আপনে রক্ষা করেন, দায়ীত্ব আপনার থাকবে।
এসময় আরো উপস্থিত ছিলেন শিল্পপতি জালাল উদ্দিন, শহর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন ভুঁইয়া সাজনু,
জেলা ছাত্রলীগের সাবে সভাপতি এহসানুল হাসান নিপু, জেলা আওয়ামীলীগ সদস্য মজিবুর রহমান, কাজী আতাউর
রহমান, নাসিক ৪,৫, ও ৬নং ওর্য়াডের সংরক্ষিত নারী কাউন্সিলর মনোয়ারা বেগম, সিদ্ধিরগঞ্জ থানা
আওয়ামীলীগের সদস্য জালাল উদ্দিন, সাইদুল রহমান, গোলাম হোসেন গুলু মেম্বার, সুমিলপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি হোসেন আহাম্মদ সরদার, নাছির উদ্দিন, মিজানুর রহমান, স্বপন মন্ডন, সাইদুর ইসলাম মন্ডন, ইসমাইল হোসাইন, কামরুজ্জামন বাদল, আল-আমিন আকাশ মন্ডল ও শাওন প্রমূখ ।
বিশাল আহামেদ,সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জ,মঙ্গলবার ১৯ ডিসেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















