মহান বিজয় দিবস উপলক্ষে বিজয় শোভাযাত্রার আয়োজন করেছে আওয়ামী লীগ। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিকেলে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান থেকে বিজয় মিছিল নিয়ে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবন পর্যন্ত যাবেন দলটির নেতা-কর্মীরা।
বিজয় শোভাযাত্রায় অংশ নিতে এরই মধ্যে সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হয়েছেন আওয়ামী লীগের বিপুলসংখ্যক নেতা-কর্মী। শোভাযাত্রার শুরুর স্থান সোহরাওয়ার্দী উদ্যানের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের গেইটে তৈরি করা হয়েছে মঞ্চ।
এই মঞ্চেই শোভাযাত্রার উদ্বোধন করবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পরে কেন্দ্রীয় নেতা-কর্মীদের বক্তব্য শেষে শুরু হবে শোভাযাত্রা।
ঢাকা,মঙ্গলবার ১৯ ডিসেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















