হাতাহাতি ও মারামারির মধ্যেও নতুন ছাত্র সংগঠন ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ’ আত্মপ্রকাশ

নতুন ছাত্র সংগঠন ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ’ আত্মপ্রকাশ করেছে। সংগঠনের কমিটি ঘোষণা নিয়ে বিক্ষোভ, হাতাহাতি ও মারামারির ঘটনাও ঘটেছে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংগঠনটির কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমিটি ঘোষণা করা হয়। কমিটি ঘোষণার সময় সমন্বয়ক রিফাত রশীদকে কমিটিতে শীর্ষ নেতৃত্বে না রাখা নিয়ে সংগঠনের উদ্যোক্তাদের সঙ্গে হাতাহাতিতে জড়ান বাইরে থেকে আসা শিক্ষার্থীরা। কমিটি ঘোষণার পর দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনাও ঘটে।

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের একাধিক নেতা বলছেন, হামলার পেছনে রিফাত রশীদ সরাসরি জড়িত। তিনি মহানগর ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সমন্বয়ের কাজ করছিলেন। দলে মনমতো পদ না পাওয়ায় তিনি উত্তরা ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উসকে দিয়েছেন।

হাতাহাতি-মারামারির সন্ধ্যায় বারডেম হাসপাতালের সামনে সংবাদ সম্মেলনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক পরিচয়ে ফারাবী নামে একজন বলেন, সংগঠনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণ কেন নেই, তা জানতে মধুর ক্যান্টিনে গিয়েছিলাম। ঢাবির সিন্ডিকেটের এই কেন্দ্রীয় কমিটিকে আমরা অবাঞ্ছিত ঘোষণা করছি। যতক্ষণ তারা ভুল স্বীকার করে কমিটি পুনর্গঠন করবে না, ততক্ষণ তাদের সঙ্গে আমরা নেই।
ঢাকা,বুধবার ২৬ ফেব্রুয়ারি এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

হাতাহাতি ও মারামারির মধ্যেও নতুন ছাত্র সংগঠন ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ’ আত্মপ্রকাশ

নতুন ছাত্র সংগঠন ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ’ আত্মপ্রকাশ করেছে। সংগঠনের কমিটি ঘোষণা নিয়ে বিক্ষোভ, হাতাহাতি ও মারামারির ঘটনাও ঘটেছে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংগঠনটির কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমিটি ঘোষণা করা হয়। কমিটি ঘোষণার সময় সমন্বয়ক রিফাত রশীদকে কমিটিতে শীর্ষ নেতৃত্বে না রাখা নিয়ে সংগঠনের উদ্যোক্তাদের সঙ্গে হাতাহাতিতে জড়ান বাইরে থেকে আসা শিক্ষার্থীরা। কমিটি ঘোষণার পর দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনাও ঘটে।

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের একাধিক নেতা বলছেন, হামলার পেছনে রিফাত রশীদ সরাসরি জড়িত। তিনি মহানগর ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সমন্বয়ের কাজ করছিলেন। দলে মনমতো পদ না পাওয়ায় তিনি উত্তরা ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উসকে দিয়েছেন।

হাতাহাতি-মারামারির সন্ধ্যায় বারডেম হাসপাতালের সামনে সংবাদ সম্মেলনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক পরিচয়ে ফারাবী নামে একজন বলেন, সংগঠনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণ কেন নেই, তা জানতে মধুর ক্যান্টিনে গিয়েছিলাম। ঢাবির সিন্ডিকেটের এই কেন্দ্রীয় কমিটিকে আমরা অবাঞ্ছিত ঘোষণা করছি। যতক্ষণ তারা ভুল স্বীকার করে কমিটি পুনর্গঠন করবে না, ততক্ষণ তাদের সঙ্গে আমরা নেই।
ঢাকা,বুধবার ২৬ ফেব্রুয়ারি এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO