জরুরিভিত্তিতে জন্ম ও মৃত্যুসনদ ইস্যু করার জন্য সংশ্লিষ্ট স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে নির্দেশনা প্রদান-ইসি

চলমান ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে হয়রানি কমাতে জন্ম ও মৃত্যুসনদ সরবরাহের জন্য জন্ম ও মৃত নিবন্ধন কর্তৃপক্ষের রেজিষ্টার জেনারেলসহ জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী (ইউএনও) কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (৩ ফেব্রুয়ারি) ইসির উপসচিব মো. মাহবুব আলম শাহ্ নির্দেশনাটি পাঠিয়েছেন।

নির্দেশনায় উল্লেখ করা হয়, দেশব্যাপী ২০ জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি শুরু হয়েছে। ভোটার তালিকা হালনাগাদের লক্ষ্যে ভোটারযোগ্য ব্যক্তিদের জন্মসনদ বাধ্যতামূলক। কিন্তু বর্তমানে জন্মসনদ ইস্যুকারী সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পক্ষ থেকে জন্মসনদ পেতে জনগণের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। হালনাগাদের আরেকটি বিষয় মৃত ভোটার কর্তন। মৃত ভোটার কর্তনের ক্ষেত্রে আগে ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশদের সহায়তা নেওয়া হতো।

এই অবস্থায় জরুরিভিত্তিতে জন্ম ও মৃত্যুসনদ ইস্যু করার জন্য সংশ্লিষ্ট স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে নির্দেশনা প্রদান এবং মৃত ভোটার তথ্য গ্রাম পুলিশদের মাধ্যমে সংগ্রহপূর্বক তা ভোটার তথ্য সংগ্রহকারীদের কাছে হস্তান্তর করার নিমিত্ত সংশ্লিষ্ট সব ইউনিয়ন পরিষদকে নির্দেশনা দিয়েছে ইসি।

ইসির নির্বাচন সহায়তা শাখার সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী জানিয়েছেন, ৩ ফেব্রুয়ারি তথ্য সংগ্রহের শেষ দিন। এরপর ৫ ফেব্রুয়ারি থেকে শুরু হবে ছবি তোলা, আঙুলে ছাপ ও চোখের আইরিশের প্রতিচ্ছবি গ্রহণের কাজ, যা চলবে ১১ এপ্রিল পর্যন্ত। ঢাকা,সোমবার ০৩ ফেব্রুয়ারি এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

জরুরিভিত্তিতে জন্ম ও মৃত্যুসনদ ইস্যু করার জন্য সংশ্লিষ্ট স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে নির্দেশনা প্রদান-ইসি

চলমান ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে হয়রানি কমাতে জন্ম ও মৃত্যুসনদ সরবরাহের জন্য জন্ম ও মৃত নিবন্ধন কর্তৃপক্ষের রেজিষ্টার জেনারেলসহ জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী (ইউএনও) কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (৩ ফেব্রুয়ারি) ইসির উপসচিব মো. মাহবুব আলম শাহ্ নির্দেশনাটি পাঠিয়েছেন।

নির্দেশনায় উল্লেখ করা হয়, দেশব্যাপী ২০ জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি শুরু হয়েছে। ভোটার তালিকা হালনাগাদের লক্ষ্যে ভোটারযোগ্য ব্যক্তিদের জন্মসনদ বাধ্যতামূলক। কিন্তু বর্তমানে জন্মসনদ ইস্যুকারী সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পক্ষ থেকে জন্মসনদ পেতে জনগণের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। হালনাগাদের আরেকটি বিষয় মৃত ভোটার কর্তন। মৃত ভোটার কর্তনের ক্ষেত্রে আগে ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশদের সহায়তা নেওয়া হতো।

এই অবস্থায় জরুরিভিত্তিতে জন্ম ও মৃত্যুসনদ ইস্যু করার জন্য সংশ্লিষ্ট স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে নির্দেশনা প্রদান এবং মৃত ভোটার তথ্য গ্রাম পুলিশদের মাধ্যমে সংগ্রহপূর্বক তা ভোটার তথ্য সংগ্রহকারীদের কাছে হস্তান্তর করার নিমিত্ত সংশ্লিষ্ট সব ইউনিয়ন পরিষদকে নির্দেশনা দিয়েছে ইসি।

ইসির নির্বাচন সহায়তা শাখার সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী জানিয়েছেন, ৩ ফেব্রুয়ারি তথ্য সংগ্রহের শেষ দিন। এরপর ৫ ফেব্রুয়ারি থেকে শুরু হবে ছবি তোলা, আঙুলে ছাপ ও চোখের আইরিশের প্রতিচ্ছবি গ্রহণের কাজ, যা চলবে ১১ এপ্রিল পর্যন্ত। ঢাকা,সোমবার ০৩ ফেব্রুয়ারি এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock