চীনের উত্তরাঞ্চলীয় শানসি প্রদেশের একটি কয়লা খনিতে গ্যাস বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৯০ জন। এটি এক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ খনি বিপর্যয়।চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সিএনএন।
সিএনএনের প্রতিবেদনে বলা হয়, উদ্ধার তৎপরতা এখনো চলছে।হতাহতের সংখ্যা এখনো গণনা করা হচ্ছে। শানসি প্রদেশের ওই খনিতে এখনো নয়জন নিখোঁজ রয়েছেন।
খনি এলাকার কিনইউয়ান কাউন্টির জরুরি ব্যবস্থাপনা ব্যুরো সিএনএন-কে জানিয়েছে, ৪০০ থেকে ৫০০ জনের একটি দল মাটির নিচে উদ্ধার কাজ চালাচ্ছে।
আন্তর্জাতিক ডেস্ক,শানিবার ২৩ মে এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম




















