কোনো হসপিটাল, ডায়াগনস্টিক সেন্টার, ল্যাবরেটরি বা কোনো মাধ্যমে অনাগত শিশুর লিঙ্গ পরিচয় প্রকাশ করতে পারবে না বলে হাইকোর্টের দেওয়া রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশিত হয়েছে।
সোমবার (১১ মে) এ অনুলিপি প্রকাশ করা হয়।এর আগে ২০২৪ সালের ২৫ ফেব্রুয়ারি বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ ওই রায় দিয়েছিলেন।
আদালতে রিটের পক্ষে ছিলেন আইনজীবী ইশরাত হাসান।রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশ গুপ্ত। স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষে ছিলেন আইনজীবী তীর্থ সলিল রায়।
রায়ের দিন আইনজীবী ইশরাত হাসান জানান, এই রায়ে বলা হয়েছে কোনো হসপিটাল, ডায়াগনস্টিক সেন্টার, ল্যাবরেটরি ও কোনো মাধ্যমে অনাগত শিশুর লিঙ্গ পরিচয় প্রকাশ করতে পারবে না। অর্থাৎ গর্ভের সন্তান ছেলে না মেয়ে, তা আজকের পর থেকে জানার কোনো সুযোগ নেই।
এ রিট চলমান থাকবে। অমান্য করলে তাই পরবর্তীতে ব্যবস্থা নেওয়া যাবে।
ঢাকা,সোমবার ১১ মে এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম




















