প্রধানমন্ত্রী তার নির্বাচনী ইশতেহারে প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেগুলো বাস্তবায়ন করার জন্য কাজ করে যাচ্ছেন

প্রধানমন্ত্রী তারেক রহমান তার নির্বাচনী ইশতেহারে প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেগুলো বাস্তবায়ন করার জন্য তিনি একটার পর একটা কাজ করে যাচ্ছেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।ইতোমধ্যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন কর্মসূচি– এই বিষয়গুলো জনগণের মধ্যে একটা আশার সঞ্চার করেছে।
বুধবার (৬ মে) সকালে রাজধানীর বনানীর হোটেল শেরাটনের অ্যানেক্স অডিটোরিয়ামে ‘দ্য কম্পাস ডায়ালগ’ শীর্ষক বিভিন্ন দাতা সংস্থার সঙ্গে সংলাপ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্থানীয় সরকার মন্ত্রী।‘ইনস্টিটিউট অব স্ট্র্যাটেজি অ্যান্ড ট্যাকটিকস রিসার্চ (আইএসটিআর)’ এ আয়োজন করে।
মির্জা ফখরুল বলেন, আমাদের বিনিয়োগের যে সমস্যা এখানে রয়েছে, বিশেষ করে বিনিয়োগের ব্যাপারে সবচেয়ে বড় যে বাধাটা হয়ে দাঁড়িয়েছে, সেটা হলো সরকারের এজেন্সিগুলো খুব ধীর গতিতে চলে।

বিনিয়োগকারীরা যে গতিতে সমাধান চান, তা না হওয়ায় সেখানে নেতিবাচক অবস্থা তৈরি হয়। ফলে তারা হতাশ হয়ে যান।
এটা অন্যতম প্রধান একটা সমস্যা। আমরা চেষ্টা করছি এ বিষয়গুলোকে ঠিক করার। আমাদের আমলাতন্ত্রকে ঠিক করার মাধ্যমে বিনিয়োগের পরিবেশ তৈরি করা হবে। কেননা এখানে ব্যবসা করার পরিবেশ কিন্তু খুব একটা ভালো না। আমরা এটাকে ভালো করার চেষ্টা করছি, প্রধানমন্ত্রী এ বিষয়ে অত্যন্ত আগ্রহী। তিনি প্রতিদিনই এ বিষয় নিয়ে আলোচনা করছেন, কথা বলছেন। প্রত্যেকটা মন্ত্রণালয়কে তিনি অতি দ্রুত এই সমাধান করতে বলেছেন।
তিনি বলেন, আমাদের সবচেয়ে বড় সমস্যা রয়েছে জ্বালানি খাতে। এক্ষেত্রে আমরা রিনিউয়েবল এনার্জির দিকে যাওয়ার চেষ্টা করছি। সোলার এনার্জির দিকে আমরা যাওয়ার চেষ্টা করছি। গ্যাস ও তেল উত্তোলন করার কাজগুলো আমরা ইতোমধ্যে শুরু করেছি। তিন মাসের মধ্যে আমরা টেন্ডারে যাব বলে আশা করছি।

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, আমরা সবাই জানি যে, আমাদের দেশের জনসংখ্যা বিশাল। এক্ষেত্রে আমাদের এগিয়ে যেতে হবে অর্থনৈতিক উন্নয়নের দিকে। আমাদের রাজনৈতিক যে সমস্যাগুলো এখানে তৈরি হয়েছিল অতীতে, সে সমস্যা চলে গেছে তা বলব না। তবে আগের চাইতে অনেকটা ইতিবাচক। তবে আমরা বিশ্বাস করি যে, দেশে একটা স্থিতিশীলতা আনা গেলে অবশ্যই আমরা অর্থনৈতিক উন্নয়ন করার জন্য বিনিয়োগ বাড়ানোর মাধ্যমে মানুষের কর্মসংস্থান সৃষ্টি করতে সক্ষম হবো।
ঢাকা,বুধবার ৬ মে এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

» মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে-স্বরাষ্ট্রমন্ত্রী

» স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ব্রাজিল

» জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে- প্রবাসীকল্যাণ মন্ত্রী

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রী তার নির্বাচনী ইশতেহারে প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেগুলো বাস্তবায়ন করার জন্য কাজ করে যাচ্ছেন

প্রধানমন্ত্রী তারেক রহমান তার নির্বাচনী ইশতেহারে প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেগুলো বাস্তবায়ন করার জন্য তিনি একটার পর একটা কাজ করে যাচ্ছেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।ইতোমধ্যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন কর্মসূচি– এই বিষয়গুলো জনগণের মধ্যে একটা আশার সঞ্চার করেছে।
বুধবার (৬ মে) সকালে রাজধানীর বনানীর হোটেল শেরাটনের অ্যানেক্স অডিটোরিয়ামে ‘দ্য কম্পাস ডায়ালগ’ শীর্ষক বিভিন্ন দাতা সংস্থার সঙ্গে সংলাপ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্থানীয় সরকার মন্ত্রী।‘ইনস্টিটিউট অব স্ট্র্যাটেজি অ্যান্ড ট্যাকটিকস রিসার্চ (আইএসটিআর)’ এ আয়োজন করে।
মির্জা ফখরুল বলেন, আমাদের বিনিয়োগের যে সমস্যা এখানে রয়েছে, বিশেষ করে বিনিয়োগের ব্যাপারে সবচেয়ে বড় যে বাধাটা হয়ে দাঁড়িয়েছে, সেটা হলো সরকারের এজেন্সিগুলো খুব ধীর গতিতে চলে।

বিনিয়োগকারীরা যে গতিতে সমাধান চান, তা না হওয়ায় সেখানে নেতিবাচক অবস্থা তৈরি হয়। ফলে তারা হতাশ হয়ে যান।
এটা অন্যতম প্রধান একটা সমস্যা। আমরা চেষ্টা করছি এ বিষয়গুলোকে ঠিক করার। আমাদের আমলাতন্ত্রকে ঠিক করার মাধ্যমে বিনিয়োগের পরিবেশ তৈরি করা হবে। কেননা এখানে ব্যবসা করার পরিবেশ কিন্তু খুব একটা ভালো না। আমরা এটাকে ভালো করার চেষ্টা করছি, প্রধানমন্ত্রী এ বিষয়ে অত্যন্ত আগ্রহী। তিনি প্রতিদিনই এ বিষয় নিয়ে আলোচনা করছেন, কথা বলছেন। প্রত্যেকটা মন্ত্রণালয়কে তিনি অতি দ্রুত এই সমাধান করতে বলেছেন।
তিনি বলেন, আমাদের সবচেয়ে বড় সমস্যা রয়েছে জ্বালানি খাতে। এক্ষেত্রে আমরা রিনিউয়েবল এনার্জির দিকে যাওয়ার চেষ্টা করছি। সোলার এনার্জির দিকে আমরা যাওয়ার চেষ্টা করছি। গ্যাস ও তেল উত্তোলন করার কাজগুলো আমরা ইতোমধ্যে শুরু করেছি। তিন মাসের মধ্যে আমরা টেন্ডারে যাব বলে আশা করছি।

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, আমরা সবাই জানি যে, আমাদের দেশের জনসংখ্যা বিশাল। এক্ষেত্রে আমাদের এগিয়ে যেতে হবে অর্থনৈতিক উন্নয়নের দিকে। আমাদের রাজনৈতিক যে সমস্যাগুলো এখানে তৈরি হয়েছিল অতীতে, সে সমস্যা চলে গেছে তা বলব না। তবে আগের চাইতে অনেকটা ইতিবাচক। তবে আমরা বিশ্বাস করি যে, দেশে একটা স্থিতিশীলতা আনা গেলে অবশ্যই আমরা অর্থনৈতিক উন্নয়ন করার জন্য বিনিয়োগ বাড়ানোর মাধ্যমে মানুষের কর্মসংস্থান সৃষ্টি করতে সক্ষম হবো।
ঢাকা,বুধবার ৬ মে এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO