রাজধানীর বনানীতে সড়ক দুর্ঘটনায় নিহত দুজনের পরিচয় শনাক্ত হয়েছে। তাদের একজনের নাম সাগর মিয়া (৩৫) এবং আরেকজনের মুসলিম উদ্দিন (৭৪)।তারা দুজনই সিটি করপোরেশনের ঠিকাদারের মাধ্যমে শ্রমিকের কাজ করতো।
বৃহস্পতিবার (২৩এপ্রিল) সন্ধ্যার দিকে বনানী থানা পুলিশ লাশ দুটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসে।বনানী থানার উপ পরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম মরদেহ সনাক্তের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, দুর্ঘটনার পর খবর পেয়ে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
এরপর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে নিয়ে আসা হয়। দুজনের জাতীয় পরিচয় পত্রের মাধ্যমে নাম ঠিকানা সনাক্ত করা গেছে।
এখনো কোন স্বজন পাওয়া যায়নি। তবে স্বজনদের খবর দেওয়া হয়েছে। এদের একজনের নাম মুসলিম উদ্দিন এবং আরেজনের নাম সাগর মিয়া (৩৫)। সাগরের বাড়ি গাইবান্ধা জেলার সাদুল্লাহপুর উপজেলার মহিশবন্দি গ্রামে। বাবার নাম চান মিয়া। মুসলিম উদ্দিনের পরিচয় পত্রে মিরপুর আহম্মদনগর ঈশাখা রোড পাওয়া গেছে।
এসআই রফিকুল ইসলাম জানান, স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি দুজনই সিটি করপোরেশনের ঠিকাদারের মাধ্যমে লেবারের কাজ করতো। ঘটনার সময় তারা রাস্তায় কাজ করছিল।
বনানী থানার ওসি ফরিদ আহমেদ বলেন, বিকালে ঘটনার সময় নিহত দুইজন রোড ডিভাইডারের কাজ করছিল বলে জানতে পেরেছি। বাসটি আরেকজন পথচারীকে বাঁচাতে গিয়ে রোড ডিভাইডারে ধাক্কা দিলে ওই দুইজন সাইডে চাপা পড়ে মারা যায়।
ঢাকা,বৃহস্পতিবার ২৩ এপ্রিল এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম




















