রাজধানীর শাহবাগ থানা এলাকায় ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ছাত্রদল-ছাত্রশিবিরের ধাওয়া-পাল্টাধাওয়ার এক পর্যায়ে শাহবাগ থানার ভেতর ঢুকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কলসাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুসাদ্দিকের ওপর হামলা করা হয়।মূলত প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জায়মা রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপত্তিকর ছবি পোস্ট করায় শাহবাগ থানায় মামলা করতে এসেছিল ছাত্রদল। পরে খবর পেয়ে শাহবাগ থানায় আসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন সাংবাদিক, ছাত্র শিবির ও ডাকসুর কয়েকজন প্রতিনিধি। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে দু’পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।
এক পর্যায়ে থানার ভেতরে ঢাকসুর আরেক নেতা এবি জুবায়েরও আটকা পড়েন। ক্যাম্পাসে গুপ্ত রাজনীতি ও জায়মা রহমানকে কটুক্তির প্রতিবাদে সন্ধ্যায় শাহবাগে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা।পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ঢাকা,বৃহস্পতিবার ২৩ এপ্রিল এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















