কানাডাকে হারিয়ে আসরের তৃতীয় স্থানের তকমা নিজেদের করে নেয় লুইস সুয়ারেজের উরুগুয়ে

কোপা আমেরিকার তৃতীয় স্থান নির্ধারনী ম্যাচে মুখোমুখি হয় যৌথভাবে টুর্নামেন্টের সর্বোচ্চবার চ্যাম্পিয়ন উরুগুয়ে ও প্রথমবার কোপা খেলতে আসা কানাডা। ম্যাচে নির্ধারিত সময়ে ২-২ গোলে ড্র হলে খেলা গড়ায় টাইব্রেকে। পেনাল্টি শুটআউটে কানাডাকে হারিয়ে আসরের তৃতীয় স্থানের তকমা নিজেদের করে নেয় লুইস সুয়ারেজের উরুগুয়ে।আজকের (রোববার) ম্যাচেও দুর্দান্ত লড়াইয়ে নির্ধারিত সময়ে শক্তিশালী উরুগুয়ের বিপক্ষে ২-২ গোলে সমতায় রাখে তারা। খেলা গড়ায় টাই ব্রেকারে। সেখানে উরুগুয়ে ৪-৩ গোলে জিতে কোপায় আমেরিকার তৃতীয় স্থান অর্জন করে।
নির্ধারিত ৯০ মিনিট পার হওয়ার পর ২-১ গোলের স্কোর লাইন নিয়ে কানাডা ভাবতেও পারেনি এমন ম্যাচ হাতছাড়া হতে চলেছে। যার পুরো কৃতিত্ব লুইস সুয়ারেজের। উরুগুয়ের এই কিংবদন্তি ও দলটির সর্বোচ্চ স্কোরার জিমিনেজের দেওয়া পাস থেকে যোগ হওয়া সময়ের দ্বিতীয় মিনিটে স্কোর ২-২ করে ম্যাচটাকে শুটআউটে নিয়ে গেছেন। অর্থাৎ উরুগুয়েকে নতুন জীবন দেওয়ার কারিগর ছিলেন তিনি। তার পর ম্যাচটা টাইব্রেকারে গড়ালে সেখানে কানাডার ইমায়েল কোনের স্পট কিক সেভ করেছেন উরুগুয়ের গোলকিপার। আর আলফোনসো ডেভিস ক্রসবারে শট নিলে শুটআউটে জয় সঙ্গী হয়েছে সুয়ারেজদের।

চলতি কোপায় যেখানে ব্রাজিল, যুক্তরাষ্ট্র (গ্রুপপর্ব) ও ইকুয়েডরের মতো দেশ কোয়ার্টার ফাইনালে বিদায় নিয়েছিল, সেখানে বড় চমক কানাডা। উত্তর আমেরিকার দেশটি ২০১৬ সালের কোপায় বাছাইপর্ব পেরোতে না পারায় খেলতে পারেনি। এরপর অভিষেকে আসরেই দারুণ নৈপুণ্য, আজকের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচেও তাদেরই লিড ছিল প্রায় শেষ পর্যন্ত।

ম্যাচের মাত্র অষ্টম মিনিটেই উরুগুয়েকে লিড এনে দেন বেন্টাকুর। তবে সেই উল্লাস বেশিক্ষণ স্থায়ী হয়নি। কারণ ১৪ মিনিটেই সমতা ফেরায় কানাডা। ইসমাইল কোনে দারুণ এক ফ্লিকে ১-১ সমতা টেনে বল জালে পাঠান। লিড নিতে মরিয়া হয়ে ওঠে দুই দল। তবে কাঙ্ক্ষিত গোলের দেখা মিলছিল না। ম্যাচের ৮০তম মিনিটে আসে সেই গোল। দলের বড় তারকা জনাথন ডেভিডই এবার কানাডাকে লিড এনে দেন। মনে হচ্ছিল তৃতীয় স্থান বুঝি দখলে নিলো উত্তর আমেরিকানরা। তবে সেটি আর সম্ভব হয়নি। রোমাঞ্চ কিছুটা বাকি রেখেছিল উরুগুয়ে। নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষে যোগ করা সময়ের ৫ মিনিট চলছিল। তৃতীয় মিনিটেই কানাডার ডিবক্সে রক্ষণচেরা রদ্রিগেজের পাস, এক টাচে সেটিকে গোলে পরিণত করেন সুয়ারেজ। এরপর খেলা গড়ায় টাইব্রেকারে। সেখান থেকেই তৃতীয় স্থান নিজেদের করে নেয় উরুগুয়ে।
ক্রীড়া ডেস্ক,,রোববার ১৪ জুলাই এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» তরুণরাই আগামী দিনে দেশের চলচ্চিত্র, টেলিভিশন ও ডিজিটাল কনটেন্টকে আন্তর্জাতিক পর্যায়ে নতুন উচ্চতায় নিয়ে যাবে-ডাঃ জাহেদ উর রহমান

» কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

কানাডাকে হারিয়ে আসরের তৃতীয় স্থানের তকমা নিজেদের করে নেয় লুইস সুয়ারেজের উরুগুয়ে

কোপা আমেরিকার তৃতীয় স্থান নির্ধারনী ম্যাচে মুখোমুখি হয় যৌথভাবে টুর্নামেন্টের সর্বোচ্চবার চ্যাম্পিয়ন উরুগুয়ে ও প্রথমবার কোপা খেলতে আসা কানাডা। ম্যাচে নির্ধারিত সময়ে ২-২ গোলে ড্র হলে খেলা গড়ায় টাইব্রেকে। পেনাল্টি শুটআউটে কানাডাকে হারিয়ে আসরের তৃতীয় স্থানের তকমা নিজেদের করে নেয় লুইস সুয়ারেজের উরুগুয়ে।আজকের (রোববার) ম্যাচেও দুর্দান্ত লড়াইয়ে নির্ধারিত সময়ে শক্তিশালী উরুগুয়ের বিপক্ষে ২-২ গোলে সমতায় রাখে তারা। খেলা গড়ায় টাই ব্রেকারে। সেখানে উরুগুয়ে ৪-৩ গোলে জিতে কোপায় আমেরিকার তৃতীয় স্থান অর্জন করে।
নির্ধারিত ৯০ মিনিট পার হওয়ার পর ২-১ গোলের স্কোর লাইন নিয়ে কানাডা ভাবতেও পারেনি এমন ম্যাচ হাতছাড়া হতে চলেছে। যার পুরো কৃতিত্ব লুইস সুয়ারেজের। উরুগুয়ের এই কিংবদন্তি ও দলটির সর্বোচ্চ স্কোরার জিমিনেজের দেওয়া পাস থেকে যোগ হওয়া সময়ের দ্বিতীয় মিনিটে স্কোর ২-২ করে ম্যাচটাকে শুটআউটে নিয়ে গেছেন। অর্থাৎ উরুগুয়েকে নতুন জীবন দেওয়ার কারিগর ছিলেন তিনি। তার পর ম্যাচটা টাইব্রেকারে গড়ালে সেখানে কানাডার ইমায়েল কোনের স্পট কিক সেভ করেছেন উরুগুয়ের গোলকিপার। আর আলফোনসো ডেভিস ক্রসবারে শট নিলে শুটআউটে জয় সঙ্গী হয়েছে সুয়ারেজদের।

চলতি কোপায় যেখানে ব্রাজিল, যুক্তরাষ্ট্র (গ্রুপপর্ব) ও ইকুয়েডরের মতো দেশ কোয়ার্টার ফাইনালে বিদায় নিয়েছিল, সেখানে বড় চমক কানাডা। উত্তর আমেরিকার দেশটি ২০১৬ সালের কোপায় বাছাইপর্ব পেরোতে না পারায় খেলতে পারেনি। এরপর অভিষেকে আসরেই দারুণ নৈপুণ্য, আজকের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচেও তাদেরই লিড ছিল প্রায় শেষ পর্যন্ত।

ম্যাচের মাত্র অষ্টম মিনিটেই উরুগুয়েকে লিড এনে দেন বেন্টাকুর। তবে সেই উল্লাস বেশিক্ষণ স্থায়ী হয়নি। কারণ ১৪ মিনিটেই সমতা ফেরায় কানাডা। ইসমাইল কোনে দারুণ এক ফ্লিকে ১-১ সমতা টেনে বল জালে পাঠান। লিড নিতে মরিয়া হয়ে ওঠে দুই দল। তবে কাঙ্ক্ষিত গোলের দেখা মিলছিল না। ম্যাচের ৮০তম মিনিটে আসে সেই গোল। দলের বড় তারকা জনাথন ডেভিডই এবার কানাডাকে লিড এনে দেন। মনে হচ্ছিল তৃতীয় স্থান বুঝি দখলে নিলো উত্তর আমেরিকানরা। তবে সেটি আর সম্ভব হয়নি। রোমাঞ্চ কিছুটা বাকি রেখেছিল উরুগুয়ে। নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষে যোগ করা সময়ের ৫ মিনিট চলছিল। তৃতীয় মিনিটেই কানাডার ডিবক্সে রক্ষণচেরা রদ্রিগেজের পাস, এক টাচে সেটিকে গোলে পরিণত করেন সুয়ারেজ। এরপর খেলা গড়ায় টাইব্রেকারে। সেখান থেকেই তৃতীয় স্থান নিজেদের করে নেয় উরুগুয়ে।
ক্রীড়া ডেস্ক,,রোববার ১৪ জুলাই এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock