কোয়ান্টিটি না গুণগত মানসম্মত চিকিৎসা চাই-স্বাস্থ্য মন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, আমি স্বাস্থ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবার পর ঠিক করেছি সারা দেশের স্বাস্থ্যব্যবস্থা আমি নিজে সরজমিনে দেখব। সেটার অংশ হিসেবে ধানমন্ডি ল্যাবএইড হাসপাতালে এসেছি। আজ সকালেও আমি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি বিভাগ পরিদর্শন করেছি। গতকালও আমি তিনটা হাসপাতাল পরিদর্শন করেছি। ল্যাব এইডে যারা চিকিৎসা দিচ্ছেন তাদের সাথে কথা বলেছি। যারা চিকিৎসা নিচ্ছেন তাদের সাথেও কথা বলেছি। এ ক্ষেত্রে আমার যেটা পর্যবেক্ষণ সেটা হচ্ছে উনাদেরকে আরো যত্নশীল হতে হবে। উনাদের কে যেটা করতে হবে সেটা হচ্ছে কোয়ান্টিটি না বাড়িয়ে কোয়ালিটির দিকে নজর দিতে হবে। এন্ডোসকপি, আলট্রাসনোগ্রাফি এসব একসাথে ৭০ টা না করে, সংখ্যায় কম হলেও যাতে মানসম্মত ভাবে করে। গুণগত মান বজায় রাখা যাতে সম্ভবপর হয়।

বৃহস্পতিবার (২০ জুন,২০২৪) ধানমণ্ডি ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতালে আকস্মিক পরিদর্শন শেষে স্বাস্থ্য মন্ত্রী ডা. সামন্ত লাল সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী ল্যাবএইড হাসপাতালের জরুরি বিভাগ, মেডিক্যাল চেক আপ রুম, এন্ডোসকপি ও কলোনস্কপি বিভাগ, সিসিইউ বিভাগসহ বিভিন্ন বিভাগ সরজমিনে পরিদর্শন করেন। তাছাড়া রেডিওলজিস্টসহ মেডিকেল কনসালটেন্টদের সাথে চিকিৎসা সেবা পদ্ধতি নিয়ে বিস্তারিত কথা বলেন। হাসপাতালে আগত রোগীদের সাথেও মন্ত্রী কথা বলেন।

পরিদর্শন শেষে স্বাস্থ্য মন্ত্রী আরো বলেন, আমি আরেকটি কথা বলতে চাই যেটা গতকাল আমি এভারকেয়ার হাসপাতালেও বলেছি, প্রতিটি বড় হাসপাতালে যেন গরীব রোগীদের একটা পার্সেন্টেজ থাকে। যাতে গরীব রোগীদের জন্য চিকিৎসা সেবা নেয়াটা সম্ভব হয়।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে আরো স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, চিকিৎসায় কোন নেগ্লেজেন্সি বা অবহেলা আমি মেনে নিব না। মানুষের জীবন কিন্তু একটাই। চলে গেলে আর আসে না।

এরপর স্বাস্থ্য মন্ত্রী ডা. সামন্ত লাল সেন বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল পরিদর্শন করেন। পরিদর্শন কালে স্বাস্থ্য মন্ত্রী গ্যাস্ট্রোএন্টারোলজিসহ বিভিন্ন বিভাগ পরিদর্শন করে রোগী এবং ডাক্তারদের সাথে বিস্তারিত কথা বলেন এবং ডকুমেন্টশন পদ্ধতি ঠিকমতো মানা হচ্ছে কিনা দেখতে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করেন।

বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডকুমেন্টশন ব্যবস্থা ভালো হতে হবে। ঠিকমতো রোগীর ডকুমেন্টশন নিশ্চিত করা গেলে ভবিষ্যতে কোন সমস্যা দেখা দিলে সেটার সমাধান করা সহজ হয়। এখানকার ডকুমেন্টশন ব্যবস্থা আমার কাছে ভালো মনে হয় নি। উনাদের প্রতি আমার মেসেজ রোগীর প্রতি আরো যত্নশীল হতে হবে, বিলটাও যাতে সহনীয় পর্যায়ে থাকে।

স্বাস্থ্য মন্ত্রী আরো বলেন, আমার একটাই কথা কোয়ালিটি চিকিৎসা চাই। কোয়ান্টিটি না।

এর পূর্বে সকালে স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি বিভাগ পরিদর্শন করেন। পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার ও রোগীদের সাথে কথা বলার পাশাপাশি শিক্ষার্থীদের ক্লাসরুম পরিদর্শন করেন এবং চিকিৎসা সেবার বিভিন্ন দিক নিয়ে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন।

পরিদর্শনকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব (হাসপাতাল অনুবিভাগ) মুহাম্মদ ওয়াহিদুজ্জামান এনডিসি, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসানসহ প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
মাসুদ হাসান মোল্লা রিদম বিশেষ সংবাদদাতাঃ
ঢাকা,বৃহস্পতিবার ২০ জুন এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

» মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে-স্বরাষ্ট্রমন্ত্রী

» স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ব্রাজিল

» জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে- প্রবাসীকল্যাণ মন্ত্রী

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

কোয়ান্টিটি না গুণগত মানসম্মত চিকিৎসা চাই-স্বাস্থ্য মন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, আমি স্বাস্থ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবার পর ঠিক করেছি সারা দেশের স্বাস্থ্যব্যবস্থা আমি নিজে সরজমিনে দেখব। সেটার অংশ হিসেবে ধানমন্ডি ল্যাবএইড হাসপাতালে এসেছি। আজ সকালেও আমি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি বিভাগ পরিদর্শন করেছি। গতকালও আমি তিনটা হাসপাতাল পরিদর্শন করেছি। ল্যাব এইডে যারা চিকিৎসা দিচ্ছেন তাদের সাথে কথা বলেছি। যারা চিকিৎসা নিচ্ছেন তাদের সাথেও কথা বলেছি। এ ক্ষেত্রে আমার যেটা পর্যবেক্ষণ সেটা হচ্ছে উনাদেরকে আরো যত্নশীল হতে হবে। উনাদের কে যেটা করতে হবে সেটা হচ্ছে কোয়ান্টিটি না বাড়িয়ে কোয়ালিটির দিকে নজর দিতে হবে। এন্ডোসকপি, আলট্রাসনোগ্রাফি এসব একসাথে ৭০ টা না করে, সংখ্যায় কম হলেও যাতে মানসম্মত ভাবে করে। গুণগত মান বজায় রাখা যাতে সম্ভবপর হয়।

বৃহস্পতিবার (২০ জুন,২০২৪) ধানমণ্ডি ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতালে আকস্মিক পরিদর্শন শেষে স্বাস্থ্য মন্ত্রী ডা. সামন্ত লাল সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী ল্যাবএইড হাসপাতালের জরুরি বিভাগ, মেডিক্যাল চেক আপ রুম, এন্ডোসকপি ও কলোনস্কপি বিভাগ, সিসিইউ বিভাগসহ বিভিন্ন বিভাগ সরজমিনে পরিদর্শন করেন। তাছাড়া রেডিওলজিস্টসহ মেডিকেল কনসালটেন্টদের সাথে চিকিৎসা সেবা পদ্ধতি নিয়ে বিস্তারিত কথা বলেন। হাসপাতালে আগত রোগীদের সাথেও মন্ত্রী কথা বলেন।

পরিদর্শন শেষে স্বাস্থ্য মন্ত্রী আরো বলেন, আমি আরেকটি কথা বলতে চাই যেটা গতকাল আমি এভারকেয়ার হাসপাতালেও বলেছি, প্রতিটি বড় হাসপাতালে যেন গরীব রোগীদের একটা পার্সেন্টেজ থাকে। যাতে গরীব রোগীদের জন্য চিকিৎসা সেবা নেয়াটা সম্ভব হয়।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে আরো স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, চিকিৎসায় কোন নেগ্লেজেন্সি বা অবহেলা আমি মেনে নিব না। মানুষের জীবন কিন্তু একটাই। চলে গেলে আর আসে না।

এরপর স্বাস্থ্য মন্ত্রী ডা. সামন্ত লাল সেন বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল পরিদর্শন করেন। পরিদর্শন কালে স্বাস্থ্য মন্ত্রী গ্যাস্ট্রোএন্টারোলজিসহ বিভিন্ন বিভাগ পরিদর্শন করে রোগী এবং ডাক্তারদের সাথে বিস্তারিত কথা বলেন এবং ডকুমেন্টশন পদ্ধতি ঠিকমতো মানা হচ্ছে কিনা দেখতে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করেন।

বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডকুমেন্টশন ব্যবস্থা ভালো হতে হবে। ঠিকমতো রোগীর ডকুমেন্টশন নিশ্চিত করা গেলে ভবিষ্যতে কোন সমস্যা দেখা দিলে সেটার সমাধান করা সহজ হয়। এখানকার ডকুমেন্টশন ব্যবস্থা আমার কাছে ভালো মনে হয় নি। উনাদের প্রতি আমার মেসেজ রোগীর প্রতি আরো যত্নশীল হতে হবে, বিলটাও যাতে সহনীয় পর্যায়ে থাকে।

স্বাস্থ্য মন্ত্রী আরো বলেন, আমার একটাই কথা কোয়ালিটি চিকিৎসা চাই। কোয়ান্টিটি না।

এর পূর্বে সকালে স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি বিভাগ পরিদর্শন করেন। পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার ও রোগীদের সাথে কথা বলার পাশাপাশি শিক্ষার্থীদের ক্লাসরুম পরিদর্শন করেন এবং চিকিৎসা সেবার বিভিন্ন দিক নিয়ে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন।

পরিদর্শনকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব (হাসপাতাল অনুবিভাগ) মুহাম্মদ ওয়াহিদুজ্জামান এনডিসি, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসানসহ প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
মাসুদ হাসান মোল্লা রিদম বিশেষ সংবাদদাতাঃ
ঢাকা,বৃহস্পতিবার ২০ জুন এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock