স্পেনের কাছে ৩-০ গোলের হার দিয়ে এবারের মিশন শুরু করেছে ক্রোয়েশিয়া

স্পেনের কাছে ৩-০ গোলের হার দিয়ে এবারের মিশন শুরু করেছে লুকা মদ্রিচের দল ক্রোয়েশিয়া।প্রথমার্ধেই ৩-০ গোলে পিছিয়ে পড়ার পর আর ম্যাচে ফিরতে পারেনি ক্রোয়েটরা।
ম্যাচের শুরু থেকেই ক্রোয়েশিয়ার ওপর আধিপত্য বিস্তার করে খেলতে থাকে স্পেন, যার ধারাবাহিকতায় ২৮ মিনিটে দলকে ব্রেক থ্রু এনে দেন আলভারো মোরাতা। মাঝ মাঠ থেকে মোরাতাকে উদ্দেশ্য করে লম্বা থ্রু বল দেন রুইজ। ক্রোয়েশিয়ার দুই ডিফেন্ডারের মাঝ দিয়ে ঠান্ডা মাথার প্লেসিং শটে বল জালে জড়িয়ে দেন মোরাতা।

পরের মিনিটেই কোভাকিচের শট সহজেই তালুবন্দি করেন স্পেনের গোলরক্ষক সিমোন। এগিয়ে যাওয়ার পর ক্রোয়েশিয়ার ওপর চাপ বাড়ায় স্পেন। ৩১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ফাবিয়ান রুইজ। পেদ্রির যোগান দেওয়া বলে দলকে এগিয়ে নেন তিনি।

৪১ মিনিটে দারুণ এক গোলের সুযোগ হাতছাড়া করে ক্রোয়েশিয়া। লভরো মাজেরের গোল মুখে নেওয়া শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। তবে সামনে থাকা বুদিমির পা ছোঁয়াতে পারলেই ব্যবধান কমাতে পারতো ক্রোয়েশিয়া। কোভাকিচের শটও ক্রসবারের ওপর দিয়ে চলে যায়।

ক্রোয়েশিয়া যখন ব্যবধান কমাতে মরিয়া তখন প্রথমার্ধেই তাদের ম্যাচ থেকে ছিটকে দেয় স্পেন। যোগ করা সময়ে (৪৫+২) বক্সের ভেতর উঁচু করে লং ক্রস দেন ইয়ামাল। আলতো ছোঁয়ায় ব্যবধান ৩-০ করেন দানি কারবাহাল। বিরতির পর ব্যবধান কমাতে মরিয়া হয়ে ওঠে ক্রোয়েশিয়া। তবে স্পেনের বিপক্ষে খুব একটা সুবিধা করতে পারেনি তারা। উল্টো স্পেনের আক্রমণ সামলাতেই ব্যস্ত থাকতে হয়েছে তাদের। ৫২ মিনিটে ভালো সুযোগ পেয়েছিলেন ইয়ামাল। তার বাঁ পায়ের শট ক্রোয়েশিয়ান কিপার ডমিনিক লিভাকোভিচ ঠেকিয়ে দেন।

চার মিনিট পর সেকেন্ডের ব্যবধানে ক্রোয়েশিয়ার দুটি সুযোগ নষ্ট হয়। কোভাকিচের কাটব্যাক থেকে জোসিপ স্তানিসিচের শট গোললাইনের সামনে ব্লক করেন মার্ক কুকুরেল্লা। ফিরতি বলে হেড করেছিলেন বুদিমির, এবার লাফিয়ে পাঞ্চ করে বল ফেরান সিমন।

৭৮ মিনিটে রদ্রির বিরুদ্ধে ব্রুনো পেতকোভিচকে ফাউলের অভিযোগ এনে পেনাল্টি দেন রেফারি। স্পট কিক থেকে পেতকোভিচের শট সিমন ডানদিকে ঝাঁপিয়ে ঠেকালেও ইভান পেরিসিচ কাটব্যাক করেন। এবার আর পেতকোভিচ মিস করেননি, জালে বল জড়িয়ে দেন। কিন্তু ভিএআরে গোলটি বাতিল হয়। কারণ ক্রোয়েশিয়ান ফরোয়ার্ড শুট করার মুহূর্তে বক্সে ঢুকে পড়েন খেলোয়াড়রা।
ক্রীড়া ডেস্ক,শনিবার ১৫ জুন এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

» মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে-স্বরাষ্ট্রমন্ত্রী

» স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ব্রাজিল

» জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে- প্রবাসীকল্যাণ মন্ত্রী

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

স্পেনের কাছে ৩-০ গোলের হার দিয়ে এবারের মিশন শুরু করেছে ক্রোয়েশিয়া

স্পেনের কাছে ৩-০ গোলের হার দিয়ে এবারের মিশন শুরু করেছে লুকা মদ্রিচের দল ক্রোয়েশিয়া।প্রথমার্ধেই ৩-০ গোলে পিছিয়ে পড়ার পর আর ম্যাচে ফিরতে পারেনি ক্রোয়েটরা।
ম্যাচের শুরু থেকেই ক্রোয়েশিয়ার ওপর আধিপত্য বিস্তার করে খেলতে থাকে স্পেন, যার ধারাবাহিকতায় ২৮ মিনিটে দলকে ব্রেক থ্রু এনে দেন আলভারো মোরাতা। মাঝ মাঠ থেকে মোরাতাকে উদ্দেশ্য করে লম্বা থ্রু বল দেন রুইজ। ক্রোয়েশিয়ার দুই ডিফেন্ডারের মাঝ দিয়ে ঠান্ডা মাথার প্লেসিং শটে বল জালে জড়িয়ে দেন মোরাতা।

পরের মিনিটেই কোভাকিচের শট সহজেই তালুবন্দি করেন স্পেনের গোলরক্ষক সিমোন। এগিয়ে যাওয়ার পর ক্রোয়েশিয়ার ওপর চাপ বাড়ায় স্পেন। ৩১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ফাবিয়ান রুইজ। পেদ্রির যোগান দেওয়া বলে দলকে এগিয়ে নেন তিনি।

৪১ মিনিটে দারুণ এক গোলের সুযোগ হাতছাড়া করে ক্রোয়েশিয়া। লভরো মাজেরের গোল মুখে নেওয়া শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। তবে সামনে থাকা বুদিমির পা ছোঁয়াতে পারলেই ব্যবধান কমাতে পারতো ক্রোয়েশিয়া। কোভাকিচের শটও ক্রসবারের ওপর দিয়ে চলে যায়।

ক্রোয়েশিয়া যখন ব্যবধান কমাতে মরিয়া তখন প্রথমার্ধেই তাদের ম্যাচ থেকে ছিটকে দেয় স্পেন। যোগ করা সময়ে (৪৫+২) বক্সের ভেতর উঁচু করে লং ক্রস দেন ইয়ামাল। আলতো ছোঁয়ায় ব্যবধান ৩-০ করেন দানি কারবাহাল। বিরতির পর ব্যবধান কমাতে মরিয়া হয়ে ওঠে ক্রোয়েশিয়া। তবে স্পেনের বিপক্ষে খুব একটা সুবিধা করতে পারেনি তারা। উল্টো স্পেনের আক্রমণ সামলাতেই ব্যস্ত থাকতে হয়েছে তাদের। ৫২ মিনিটে ভালো সুযোগ পেয়েছিলেন ইয়ামাল। তার বাঁ পায়ের শট ক্রোয়েশিয়ান কিপার ডমিনিক লিভাকোভিচ ঠেকিয়ে দেন।

চার মিনিট পর সেকেন্ডের ব্যবধানে ক্রোয়েশিয়ার দুটি সুযোগ নষ্ট হয়। কোভাকিচের কাটব্যাক থেকে জোসিপ স্তানিসিচের শট গোললাইনের সামনে ব্লক করেন মার্ক কুকুরেল্লা। ফিরতি বলে হেড করেছিলেন বুদিমির, এবার লাফিয়ে পাঞ্চ করে বল ফেরান সিমন।

৭৮ মিনিটে রদ্রির বিরুদ্ধে ব্রুনো পেতকোভিচকে ফাউলের অভিযোগ এনে পেনাল্টি দেন রেফারি। স্পট কিক থেকে পেতকোভিচের শট সিমন ডানদিকে ঝাঁপিয়ে ঠেকালেও ইভান পেরিসিচ কাটব্যাক করেন। এবার আর পেতকোভিচ মিস করেননি, জালে বল জড়িয়ে দেন। কিন্তু ভিএআরে গোলটি বাতিল হয়। কারণ ক্রোয়েশিয়ান ফরোয়ার্ড শুট করার মুহূর্তে বক্সে ঢুকে পড়েন খেলোয়াড়রা।
ক্রীড়া ডেস্ক,শনিবার ১৫ জুন এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO