উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল।। কলাপাড়ায় প্রস্তুত রয়েছে আশ্রয় কেন্দ্র ও মুজিব কেল্লা

উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল। এর প্রভাবে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর কিছুটা উত্তাল হয়ে উঠছে। আকাশ আংশিক মেঘাচ্ছন্ন রয়েছে। বাতাসের চাপ কিছুটা বেড়েছে। স্বাভাবিক জোয়ারের চেয়ে নদ-নদীর পানির উচ্চতাও বৃদ্ধি পেয়েছে। একই সাথে গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে। ঘূর্ণিঝড় রেমাল মোকাবেলায় আগাম প্রস্তুতি হিসেবে পটুয়াখালীর কলাপাড়ায় শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলা প্রশাসন হল রুমে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় দুর্যোগকালীন সময় ১৫৫ টি আশ্রয় কেন্দ্র ও ২০ টি মুজিব কেল্লা প্রস্তুতের পাশাপাশি শিশু খাদ্য ও শুকনা খাবার মজুদ রাখার সিদ্ধান্ত গৃহীত হয়। সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম। এসময় পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, সিপিপির উপ-পরিচালক আছাদ উজজামান, উপজেলা প্রকল্প কর্মকর্তা মো. হুমায়ুন কবিরসহ বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
ঘূর্ণিঝড় রেমাল মোকাবেলায় কুয়াকাটার বহুতল ভবনগুলো দুর্যোগের সময় আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহারের সিদ্ধান্ত নেয়া হয়। দুর্যোগে করনীয় সম্পর্কে প্রচার ও মানুষকে সচেতন করতে ৩১৬০ জন স্বেচ্ছাসেবককে প্রস্তুত রাখার তথ্য নিশ্চিত করেছেন উপজেলা প্রকল্প কর্মকর্তা।
এদিকে বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি ক্রমান্বয়ে ঘূর্নিঝড় রেমালে রুপান্তরিত হতে পারে। তাই উপকূলীয় অঞ্চলের জনগন, মৎস্যজীবি ও নৌযান সমূহকে ক্ষয়ক্ষতি থেকে রক্ষার জন্য জনসচেতনতা মূলক কার্যক্রম শুরু করেছে নিজামপুর কোষ্টগার্ড। শনিবার সকাল নয়টায় মৎস্য বন্দর আলীপুরে মাইকিং ও লিফলেট বিতরন করে কোষ্টগার্ডের সদস্যরা। এসময় তারা খাপড়াভাঙ্গা নদীতে অবস্থানরত ট্রলার সমূহে থাকা জেলেদের ঘূর্নিঝড়ের সময় করনীয় সম্পর্কে দিক নির্দেশনা দেন।
উল্লেখ্য, বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটির কেন্দের ৪৮ কি.মি. এর মধ্যে বাতাসের এক টানা গতিবেগ ঘন্টায় ৫০ কি.মি., যা দমকা অথবা ঝড়ো হাওয়া আকারে ৬০ কি.মি. পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। শনিবার সকাল ৯ টায় এটি পায়রা সমুদ্র বন্দর থেকে ৪৯০ কি.মি. দক্ষিনে অবস্থান করছিল। এতে পায়রা, চট্টগ্রাম, কক্সবাজার ও মোংলা সমুন্দ্র বন্দরকে ০১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস।

উত্তম কুমার হাওলাদার,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি
পটুয়াখালী,শনিবার ২৫ মে এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল।। কলাপাড়ায় প্রস্তুত রয়েছে আশ্রয় কেন্দ্র ও মুজিব কেল্লা

উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল। এর প্রভাবে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর কিছুটা উত্তাল হয়ে উঠছে। আকাশ আংশিক মেঘাচ্ছন্ন রয়েছে। বাতাসের চাপ কিছুটা বেড়েছে। স্বাভাবিক জোয়ারের চেয়ে নদ-নদীর পানির উচ্চতাও বৃদ্ধি পেয়েছে। একই সাথে গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে। ঘূর্ণিঝড় রেমাল মোকাবেলায় আগাম প্রস্তুতি হিসেবে পটুয়াখালীর কলাপাড়ায় শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলা প্রশাসন হল রুমে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় দুর্যোগকালীন সময় ১৫৫ টি আশ্রয় কেন্দ্র ও ২০ টি মুজিব কেল্লা প্রস্তুতের পাশাপাশি শিশু খাদ্য ও শুকনা খাবার মজুদ রাখার সিদ্ধান্ত গৃহীত হয়। সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম। এসময় পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, সিপিপির উপ-পরিচালক আছাদ উজজামান, উপজেলা প্রকল্প কর্মকর্তা মো. হুমায়ুন কবিরসহ বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
ঘূর্ণিঝড় রেমাল মোকাবেলায় কুয়াকাটার বহুতল ভবনগুলো দুর্যোগের সময় আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহারের সিদ্ধান্ত নেয়া হয়। দুর্যোগে করনীয় সম্পর্কে প্রচার ও মানুষকে সচেতন করতে ৩১৬০ জন স্বেচ্ছাসেবককে প্রস্তুত রাখার তথ্য নিশ্চিত করেছেন উপজেলা প্রকল্প কর্মকর্তা।
এদিকে বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি ক্রমান্বয়ে ঘূর্নিঝড় রেমালে রুপান্তরিত হতে পারে। তাই উপকূলীয় অঞ্চলের জনগন, মৎস্যজীবি ও নৌযান সমূহকে ক্ষয়ক্ষতি থেকে রক্ষার জন্য জনসচেতনতা মূলক কার্যক্রম শুরু করেছে নিজামপুর কোষ্টগার্ড। শনিবার সকাল নয়টায় মৎস্য বন্দর আলীপুরে মাইকিং ও লিফলেট বিতরন করে কোষ্টগার্ডের সদস্যরা। এসময় তারা খাপড়াভাঙ্গা নদীতে অবস্থানরত ট্রলার সমূহে থাকা জেলেদের ঘূর্নিঝড়ের সময় করনীয় সম্পর্কে দিক নির্দেশনা দেন।
উল্লেখ্য, বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটির কেন্দের ৪৮ কি.মি. এর মধ্যে বাতাসের এক টানা গতিবেগ ঘন্টায় ৫০ কি.মি., যা দমকা অথবা ঝড়ো হাওয়া আকারে ৬০ কি.মি. পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। শনিবার সকাল ৯ টায় এটি পায়রা সমুদ্র বন্দর থেকে ৪৯০ কি.মি. দক্ষিনে অবস্থান করছিল। এতে পায়রা, চট্টগ্রাম, কক্সবাজার ও মোংলা সমুন্দ্র বন্দরকে ০১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস।

উত্তম কুমার হাওলাদার,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি
পটুয়াখালী,শনিবার ২৫ মে এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO