আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হয়েছে বিশ্ব ইজতেমা

আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হয়েছে গাজীপুরে টঙ্গীর তুরাগতীরে আয়োজিত এ বছরের বিশ্ব ইজতেমা। ইজতেমার ৫৭তম আসরের দ্বিতীয় পর্বে অংশ নিয়েছিলেন মাওলানা সা’দ কান্দলভির অনুসারীরা।

রোববার (১১ ফেব্রুয়ারি) সকাল ১১টা ১৫মিনিটের দিকে শুরু হয় আখেরি মোনাজাত। যা শেষ হয় ১১টা ৪৩ মিনিটে। মোনাজাত পরিচালনা করেন মাওলানা সা’দ কান্ধলবীর বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সা’দ। এ সময় চোখের পানিতে বুক ভাসিয়ে আল্লাহর দরবারে ফরিয়াদ জানায় মুসল্লিরা। মোনাজাতে মুসলিম বিশ্বের সুখ শান্তিও কামনা করা হয়। এ সময় আমিন আমিন ধ্বনিতে কম্পিত হয় পুরো ইজতেমা ময়দান। তুরাগ তীরে সমবেত হয়ে অশ্রুভেজা চোখে লাখ লাখ মুসল্লি দেশ জাতি ও মুসলিম উম্মাহর ঐক্য-শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। আল্লাহর দরবারে দুই হাত তুলে প্রতিপালকের কাছে ক্ষমা চেয়ে কান্নার বুক ভাসায় দেশ-বিদেশের লাখো মুসল্লি। গোটা দুনিয়ায় পথভ্রষ্ট মুসলমানের সঠিক পথে চলা এবং তাবলীগের কাজে সবাইকে নিয়োজিত হওয়ার তাওফিক কামনা করে মহান আল্লাহর রহমত, মাগফিরাত ও নাজাত প্রার্থনা করা হয়। ইহলৌকিক ও পারলৌকিক কল্যাণ কামনায় দেশ-বিদেশের লাখ লাখ মুসল্লি স্রষ্টার দরবারে কান্নাকাটি করেন। লাখো কণ্ঠে উচ্চারিত হয় আমিন-আমিন।

এদিন সকাল থেকেই আখেরি মোনাজাতে অংশ নিতে দেশের বিভিন্ন জায়গা থেকে আসতে থাকে মুসল্লিরা। মুসল্লিদের ভিড়ে মাঠে ঠাঁই না পেয়ে অনেকেই অবস্থান নেন আশপাশের সড়কে। ভিড়ের মাঝে সাথের মানুষকে খুঁজে পেতেও বেগ পেতে হয় অনেককে। তবে এত ভিড়েও কারও অভিযোগ নেই, বরং আছে অসামান্য ধৈর্য্য আর প্রাপ্তির আনন্দ।
ঢাকা,রোববার ১১ ফেব্রুয়ারি এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হয়েছে বিশ্ব ইজতেমা

আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হয়েছে গাজীপুরে টঙ্গীর তুরাগতীরে আয়োজিত এ বছরের বিশ্ব ইজতেমা। ইজতেমার ৫৭তম আসরের দ্বিতীয় পর্বে অংশ নিয়েছিলেন মাওলানা সা’দ কান্দলভির অনুসারীরা।

রোববার (১১ ফেব্রুয়ারি) সকাল ১১টা ১৫মিনিটের দিকে শুরু হয় আখেরি মোনাজাত। যা শেষ হয় ১১টা ৪৩ মিনিটে। মোনাজাত পরিচালনা করেন মাওলানা সা’দ কান্ধলবীর বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সা’দ। এ সময় চোখের পানিতে বুক ভাসিয়ে আল্লাহর দরবারে ফরিয়াদ জানায় মুসল্লিরা। মোনাজাতে মুসলিম বিশ্বের সুখ শান্তিও কামনা করা হয়। এ সময় আমিন আমিন ধ্বনিতে কম্পিত হয় পুরো ইজতেমা ময়দান। তুরাগ তীরে সমবেত হয়ে অশ্রুভেজা চোখে লাখ লাখ মুসল্লি দেশ জাতি ও মুসলিম উম্মাহর ঐক্য-শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। আল্লাহর দরবারে দুই হাত তুলে প্রতিপালকের কাছে ক্ষমা চেয়ে কান্নার বুক ভাসায় দেশ-বিদেশের লাখো মুসল্লি। গোটা দুনিয়ায় পথভ্রষ্ট মুসলমানের সঠিক পথে চলা এবং তাবলীগের কাজে সবাইকে নিয়োজিত হওয়ার তাওফিক কামনা করে মহান আল্লাহর রহমত, মাগফিরাত ও নাজাত প্রার্থনা করা হয়। ইহলৌকিক ও পারলৌকিক কল্যাণ কামনায় দেশ-বিদেশের লাখ লাখ মুসল্লি স্রষ্টার দরবারে কান্নাকাটি করেন। লাখো কণ্ঠে উচ্চারিত হয় আমিন-আমিন।

এদিন সকাল থেকেই আখেরি মোনাজাতে অংশ নিতে দেশের বিভিন্ন জায়গা থেকে আসতে থাকে মুসল্লিরা। মুসল্লিদের ভিড়ে মাঠে ঠাঁই না পেয়ে অনেকেই অবস্থান নেন আশপাশের সড়কে। ভিড়ের মাঝে সাথের মানুষকে খুঁজে পেতেও বেগ পেতে হয় অনেককে। তবে এত ভিড়েও কারও অভিযোগ নেই, বরং আছে অসামান্য ধৈর্য্য আর প্রাপ্তির আনন্দ।
ঢাকা,রোববার ১১ ফেব্রুয়ারি এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO