গোপালগঞ্জ-৩ আসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন

গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসনে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। এই নিয়ে অষ্টম বারের মতো তিনি আসনটি থেকে নির্বাচিত হলেন।

এই আসনের মোট কেন্দ্র ১০৮টি। সবগুলো কেন্দ্রের ঘোষিত ফলাফলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নৌকা প্রতীক নিয়ে ২ লাখ ৪৯ হাজার ৯৬৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

শেখ হাসিনার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করা সব প্রার্থী তাদের জামানত হারিয়েছেন। এ আসন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৬ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।

তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ সুপ্রিম পার্টির এম নিজামউদ্দিন লস্কর (একতারা) পেয়েছেন ৪৬৯ ভোট। ন্যাশনাল পিপলস পার্টির শেখ আবুল কালাম (আম) পেয়েছেন ৪৬০ ভোট, জাকের পার্টির মাহাবুর মোল্যা (গোলাপ ফুল) পেয়েছেন ৪২৫ ভোট, বাংলাদেশ কংগ্রেসের শহিদুল ইসলাম (মিটু) (ডাব) পেয়েছেন ১২২ ভোট এবং গণফ্রন্টের সৈয়দা লিমা হাসান (মাছ) পেয়েছেন ৮৬ ভোট।

গোপালগঞ্জ-৩ আসনে মোট ভোটার ২ লাখ ৯০ হাজার ২৯৭ জন। এর মধ্যে ২ লাখ ৫৪ হাজার ৮৯৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এর মধ্যে এক হাজার ৭২৩ ভোট বাতিল হয়েছে। আসনটিতে ৮৭.৮০ শতাংশ ভোট পড়েছে।
ঢাকা,রোববার ০৭ জানুয়ারি এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

» মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে-স্বরাষ্ট্রমন্ত্রী

» স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ব্রাজিল

» জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে- প্রবাসীকল্যাণ মন্ত্রী

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

গোপালগঞ্জ-৩ আসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন

গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসনে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। এই নিয়ে অষ্টম বারের মতো তিনি আসনটি থেকে নির্বাচিত হলেন।

এই আসনের মোট কেন্দ্র ১০৮টি। সবগুলো কেন্দ্রের ঘোষিত ফলাফলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নৌকা প্রতীক নিয়ে ২ লাখ ৪৯ হাজার ৯৬৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

শেখ হাসিনার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করা সব প্রার্থী তাদের জামানত হারিয়েছেন। এ আসন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৬ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।

তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ সুপ্রিম পার্টির এম নিজামউদ্দিন লস্কর (একতারা) পেয়েছেন ৪৬৯ ভোট। ন্যাশনাল পিপলস পার্টির শেখ আবুল কালাম (আম) পেয়েছেন ৪৬০ ভোট, জাকের পার্টির মাহাবুর মোল্যা (গোলাপ ফুল) পেয়েছেন ৪২৫ ভোট, বাংলাদেশ কংগ্রেসের শহিদুল ইসলাম (মিটু) (ডাব) পেয়েছেন ১২২ ভোট এবং গণফ্রন্টের সৈয়দা লিমা হাসান (মাছ) পেয়েছেন ৮৬ ভোট।

গোপালগঞ্জ-৩ আসনে মোট ভোটার ২ লাখ ৯০ হাজার ২৯৭ জন। এর মধ্যে ২ লাখ ৫৪ হাজার ৮৯৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এর মধ্যে এক হাজার ৭২৩ ভোট বাতিল হয়েছে। আসনটিতে ৮৭.৮০ শতাংশ ভোট পড়েছে।
ঢাকা,রোববার ০৭ জানুয়ারি এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO