আদালতের প্রধ‌ান ফট‌কে পুলিশের সামনে দুই সাংবাদিককে মারধর মোটরসাইকেলে আগুন

আদালতের প্রধ‌ান ফট‌কে পুলিশের সামনে দুই সাংবাদিককে মারধর করে তাদের একজনের মোটরসাইকেল পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে ছাত্রদল নেতাদের বিরুদ্ধে।
বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুর ১টার দিকে বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের প্রবেশ পথে এ ঘটনা ঘটে।

হামলায় আহতরা হলেন দৈনিক বরিশাল প্রতিদিন ও দৈনিক মুখপত্র পত্রিকার আলোকচিত্রি নুরুল আমিন রাসেল এবং মনিরুজ্জামান। তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত নুরুল আমিন রাসেল বলেন, মো. আব্বাস হাওলাদার নামে হত্যা মামলার এক প্রধান আসামিসহ পাঁচজন আদালত থেকে জামিন পান। তারা আদালত থেকে বের হওয়ার সময় বরিশাল জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সোহেল রাঢ়ীর নেতৃত্বে ১২/১৫ জন আব্বাস হাওলাদারকে অপহরণের চেষ্টা করে। সেই দৃশ্য ভিডিও ধারণ করে বের হওয়ার সময় সোহেল রাঢ়ীর নেতৃত্বে হামলা চালানো হয়। তারা মোটরসাইকেল ভাংচুর করে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে।

আহত মনিরুজ্জামান বলেন, ঘটনাস্থলের আশপাশে অন্তত ১০/১২ জন পুলিশ সদস্য ছিল। কিন্তু তারা কেউ এগিয়ে আসেনি। সোহেল রাঢ়ীর নেতৃত্বে ছাত্রদল নেতারা দুজনকে মারধর করে। পরে সবার সামনেই দুই ফটো সাংবাদিকের ক্যামেরা ভাংচুর করে চলে যায়। ঘটনার পরপরই অন্যান্য সাংবাদিকরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিচারের দাবিতে সড়ক অবরোধ করে। পরে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা অভিযুক্তকে গ্রেপ্তার করে শাস্তির আশ্বাস দিলে সড়ক অবরোধ তুলে নেন সাংবাদিকরা।

বরিশাল ফটো সাংবাদিক পরিষদের সাধারণ সম্পাদক আলামিন সাগর বলেন, আশপাশের ভিডিও ফুটেজ থেকে দেখা গেছে, সোহেল রাঢ়ীর নেতৃত্বে হামলায় মহানগর ছাত্রদলের সহ-সভাপতি মো. আলমাস, সহ-সম্পাদক মাসুদ হাওলাদার মাসুম, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান হোসেন ও রাজীব আহমেদ, সহ সাধারণ সম্পাদক আমজাদ হোসাইন, নাইম, শাওন, জাহিদ ও জুয়েল। হামলাকারীদের গ্রেপ্তারসহ ৫ দফা দাবি জানানো হয়েছে বলে আলামিন সাগর জানিয়েছেন।

বরিশাল মহানগরের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মুহাম্মদ ইমদাদ হুসাইন বলেন, ঘটনার ভিডিও ফুটেজ আমরা পেয়েছি। ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে। এছাড়াও ঘটনাস্থলে থাকা পুলিশ সদস্যরা কেন নিষ্ক্রিয় ছিল বিষয়টি বিশ্লেষণ করা হচ্ছে। এ ঘটনায় সেখানে থাকা পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
বরিশাল,বৃহস্পতিবার ২৭ মার্চ এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

» মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে-স্বরাষ্ট্রমন্ত্রী

» স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ব্রাজিল

» জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে- প্রবাসীকল্যাণ মন্ত্রী

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

আদালতের প্রধ‌ান ফট‌কে পুলিশের সামনে দুই সাংবাদিককে মারধর মোটরসাইকেলে আগুন

আদালতের প্রধ‌ান ফট‌কে পুলিশের সামনে দুই সাংবাদিককে মারধর করে তাদের একজনের মোটরসাইকেল পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে ছাত্রদল নেতাদের বিরুদ্ধে।
বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুর ১টার দিকে বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের প্রবেশ পথে এ ঘটনা ঘটে।

হামলায় আহতরা হলেন দৈনিক বরিশাল প্রতিদিন ও দৈনিক মুখপত্র পত্রিকার আলোকচিত্রি নুরুল আমিন রাসেল এবং মনিরুজ্জামান। তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত নুরুল আমিন রাসেল বলেন, মো. আব্বাস হাওলাদার নামে হত্যা মামলার এক প্রধান আসামিসহ পাঁচজন আদালত থেকে জামিন পান। তারা আদালত থেকে বের হওয়ার সময় বরিশাল জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সোহেল রাঢ়ীর নেতৃত্বে ১২/১৫ জন আব্বাস হাওলাদারকে অপহরণের চেষ্টা করে। সেই দৃশ্য ভিডিও ধারণ করে বের হওয়ার সময় সোহেল রাঢ়ীর নেতৃত্বে হামলা চালানো হয়। তারা মোটরসাইকেল ভাংচুর করে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে।

আহত মনিরুজ্জামান বলেন, ঘটনাস্থলের আশপাশে অন্তত ১০/১২ জন পুলিশ সদস্য ছিল। কিন্তু তারা কেউ এগিয়ে আসেনি। সোহেল রাঢ়ীর নেতৃত্বে ছাত্রদল নেতারা দুজনকে মারধর করে। পরে সবার সামনেই দুই ফটো সাংবাদিকের ক্যামেরা ভাংচুর করে চলে যায়। ঘটনার পরপরই অন্যান্য সাংবাদিকরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিচারের দাবিতে সড়ক অবরোধ করে। পরে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা অভিযুক্তকে গ্রেপ্তার করে শাস্তির আশ্বাস দিলে সড়ক অবরোধ তুলে নেন সাংবাদিকরা।

বরিশাল ফটো সাংবাদিক পরিষদের সাধারণ সম্পাদক আলামিন সাগর বলেন, আশপাশের ভিডিও ফুটেজ থেকে দেখা গেছে, সোহেল রাঢ়ীর নেতৃত্বে হামলায় মহানগর ছাত্রদলের সহ-সভাপতি মো. আলমাস, সহ-সম্পাদক মাসুদ হাওলাদার মাসুম, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান হোসেন ও রাজীব আহমেদ, সহ সাধারণ সম্পাদক আমজাদ হোসাইন, নাইম, শাওন, জাহিদ ও জুয়েল। হামলাকারীদের গ্রেপ্তারসহ ৫ দফা দাবি জানানো হয়েছে বলে আলামিন সাগর জানিয়েছেন।

বরিশাল মহানগরের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মুহাম্মদ ইমদাদ হুসাইন বলেন, ঘটনার ভিডিও ফুটেজ আমরা পেয়েছি। ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে। এছাড়াও ঘটনাস্থলে থাকা পুলিশ সদস্যরা কেন নিষ্ক্রিয় ছিল বিষয়টি বিশ্লেষণ করা হচ্ছে। এ ঘটনায় সেখানে থাকা পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
বরিশাল,বৃহস্পতিবার ২৭ মার্চ এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO